লিফটে আটকা বরসহ ১০ জন, ফায়ার সার্ভিসের অভিযানে উদ্ধার
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলের ছয়জন ধারণক্ষমতাসম্পন্ন লিফটে বরসহ ১০ জন উঠে আটকা পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছে দেয়াল ভেঙে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ…
