মেসির জাদুকরী গোলের পরও শেষ হাসি হাসতে পারল না মায়ামি
অনলাইন ডেস্ক, ঢাকা লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি কিকেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি। রোববার কলাম্বাস ক্রুর বিপক্ষে ২-১ গোলে হেরেছে মায়ামি। ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি টাইমের নবম মিনিটে গোল করে মায়ামির কাছ থেকে জয় ছিনিয়ে নেয় কলাম্বাস। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলাম্বাস ক্রু। ২৩ মিনিটে ইয়ানিক ব্রাইটের ফাউলের সুবাদে পেনাল্টি পায়…
