শিরোনাম

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

 বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের মধ্যে চিকিৎসাকর্মী ও রোগীরাও রয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের (সিভিল ডিফেন্স) দল জানায়, হামলার পর হাসপাতালটিতে তল্লাশি ও পরিদর্শন কার্যক্রম শেষ হয়েছে। এতে হাসপাতালের দ্বিতীয় তলায় হামলার ঘটনা ঘটে।…

আরও পড়ুন

ইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে একযোগে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। একই ধরনের হুমকির ইমেইল পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। এ ঘটনায় ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া…

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর জন্য ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন নেতানিয়াহু: রিপোর্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিনই ফোন করে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করে নতুন করে সংঘাত শুরুর বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের একাংশ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।…

আরও পড়ুন

ক্রেন ভেঙে চুল্লিতে, তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির বন্দরনগরীর কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানার শ্রমিক। দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার…

আরও পড়ুন

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

 রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এক নতুন জোট সরকার গঠনের জন্য বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন।  সম্প্রতি অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দল বা আইজেনকোটের জোট—কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা ও পরামর্শ করেন।…

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের

 শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর এবার নিজের মন্ত্রিসভায় পরিবর্তন আনার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের উভয় কক্ষেই দলটির পরাজয়ের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকি কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে…

আরও পড়ুন

ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের

 শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত…

আরও পড়ুন

খাঁচায় আটকে গেলেন ট্রাম্প?

 বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মঙ্গলবারের ভোট গণনা শেষ হওয়ার পরপরই নিশ্চিত হয়েছে যে, মার্কিন আইনসভার উভয় কক্ষেই সংখ্যাগুরু আসন দখল করতে চলেছে ডেমোক্র্যাটিক পার্টি। দেশজুড়ে আমেরিকান ভোটারদের এই স্পষ্ট রায় সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও তার দলের শাসনের বিরুদ্ধে এক বড় প্রতিবাদ বলে বিবেচিত…

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা: সামনে কী ঘটতে যাচ্ছে?

বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছিল। এর জবাবে ‘প্রতিরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে সীমিত হামলা চালানো হয়েছে।  তবে এ ঘটনায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আট মাসের বেশি সময় ধরে চলা সংঘাত আবারও বড় আকারে ছড়িয়ে পড়ার…

আরও পড়ুন

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

 মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে এমন সামরিক উত্তেজনার মধ্যেও দেশটির সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নিজেদের কূটনৈতিক তৎপরতা ও সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করেছে কাতার ও জর্ডান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)…

আরও পড়ুন