ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রবিবার রাত ১টা থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে অন্তত তিনটি ফেরি আটকে রয়েছে। একই সঙ্গে ঘাট এলাকায় আটকে পড়েছে শতাধিক যানবাহন ও বিপুলসংখ্যক যাত্রী।

ঘাট সংশ্লিষ্টরা জানান, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *