শিরোনাম

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনের প্রাণহানি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে গোলাফসা নামে ২১ বছর বয়সী এক নারী রয়েছেন। তিনি প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও ১২…

আরও পড়ুন

চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

 বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহত যাত্রীর নাম প্রণয় কর্মকার (২১)। নিহত ও আহত…

আরও পড়ুন

যেসব অঞ্চলে টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা বেশি

 বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ দেশে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপের আভাস দেখা দেওয়ায় আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ…

আরও পড়ুন

হরমুজে ফের তেল ট্যাঙ্কারে হামলা, আহত ১০ ক্রুকে উদ্ধার করল ওমান

 বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ফের একটি তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পানামার পতাকাবাহী ‘অন পিস’ নামের ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। পরে জাহাজটি থেকে আহত ১০ জন ক্রু সদস্যকে উদ্ধার করে ওমানের বিমানবাহিনী। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটির বন্দরনগরী লিমাহ থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার দূরে…

আরও পড়ুন

খামেনির পর ইরান চালাচ্ছেন কে, প্রশ্ন ট্রাম্পের

 বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ আমেরিকা-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অষ্টম মাসে গড়িয়ে ট্রাম্প প্রশাসন ও তেহরানের মধ্যে বাকযুদ্ধ চরম রূপ ধারণ করেছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটি কারা পরিচালনা করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে, বর্তমানে ইরানে কোনো স্পষ্ট নেতৃত্ব অবশিষ্ট নেই…

আরও পড়ুন

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে বিক্ষোভ

বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন আমির হামজা পিন্টুসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক…

আরও পড়ুন

অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার

বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলারে দাঁড়িয়েছে।  কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে রপ্তানি আয় ৫ দশমিক ৮…

আরও পড়ুন

ক্রোয়েশিয়াকে হারিয়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন

 বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ এক ম্যাচের পর আরেক ম্যাচ, তবুও হার যেন ভুলেই গেছে স্পেন। ইউরো ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা টানা ৪৩ ম্যাচ অপরাজিত থেকে গড়েছে নতুন এক দৃষ্টান্ত।  উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মিকেল মেরিনোর জোড়া…

আরও পড়ুন

বিদায়বেলায় সতীর্থদের ঐক্যবদ্ধ থাকতে বললেন মেসি

বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে সমর্থক ও সতীর্থদের উদ্দেশে নানা কথা বলেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানেই জাতীয় দলকে ঘিরে সমালোচনা ও বিরোধিতার প্রসঙ্গ টেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মঙ্গলবার বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে…

আরও পড়ুন

নেপালের বন্যায় নিখোঁজ মালয়েশিয়ান পর্যটককে ৩৭ দিন পর জীবিত উদ্ধার

রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর নিখোঁজ ৫৫ মালয়েশীয় নাগরিকের মধ্যে একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। পরে তিনি নিরাপদে মালয়েশিয়ায় ফিরে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, শুক্রবার মালয়েশীয় নিখোঁজ নাগরিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (Masfih) এ তথ্য জানিয়েছে।…

আরও পড়ুন