শিরোনাম

দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে, বৃষ্টির সম্ভাবনা

 মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে।

তাপামাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। 

এদিকে গত কয়েক দিন ধরে দিনাজপুরে তাপমামাত্রা কমতে শুরু করে। আজ মঙ্গলবার ঘন কুয়াশার কারণে মানুষ কিছুটা দেরিতে কাজে বের হয়েছে। ঘন কুয়াশার কারণে আমন ধান কাঁটা, আলু বীজ বোপন ও আলুসহ বিভিন্ন সবজির ক্ষেত পরিচর্যায় কিছুটা খরচ বেড়ে যাবে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েদিন ধরে দিনাজপুরে বেশ কুয়াশা দেখা দিয়েছে। তবে আজ মঙ্গলবার এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ কুয়াশা পড়েছে। আজ সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর থেকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *