উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন লেগে নিহত ৯
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।…
