শিরোনাম

১৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

 মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় কয়লার ইস্ত্রির আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রথমে আগুনে পুড়ে ছোট ভাই হাফেজ ওমর ফারুক (১৩) মারা যায়।

গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহও (১৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে পড়েছে পরিবারটি।

নিহত দুই ভাই পশ্চিম কাহারিয়া ঘোনার বাসিন্দা মাওলানা ফজল কাদেরের সন্তান।

সোমবার মধ্যরাতে বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। 

পরিবারের সদস্যরা জানান, স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ঘরে থাকা দুই ভাই অগ্নিদগ্ধ হয়। ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আব্দুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহতদের পরিবারকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহায়তা প্রদান করেন।  

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *