শিরোনাম

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে বিক্ষোভ

বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আমির হামজা পিন্টুসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা দ্রুত তাকে অপসারণের দাবি জানান।

বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিবাজ বাহাউদ্দিনকে অপসারণ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলে অপসারণ করতে বাধ্য করা হবে।’

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *