কুমিল্লায় আবারও একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কুমিল্লার ১৮টি থানায় আবারও একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর…
