শিরোনাম

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবলসহ আটক যুবকের ৬ মাসের জেল

 শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকা থেকে বৈদ্যুতিক ক্যাবলসহ মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় দায়িত্ব পালনরত এক আনসার সদস্যের কাছে এক বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।

বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিনকে জানানো হলে তিনি দলবল নিয়ে ঘটনাস্থলে যান। পরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়।

পরে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *