শিরোনাম

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু

 রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ২৭ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।

নতুন করে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

জেলা হিসেবে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৭১, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *