রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান মেক্সিকোর CETYS University-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘The Commitment of University Presidents to Student Success: IAUP Experiences’ শীর্ষক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্যানেল আলোচনায় সম্মানিত প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন।
সম্প্রতি CETYS বিশ্ববিদ্যালয়ের এর Mexicali Campus-এর Auditorio Paccar-এ অনুষ্ঠিত এ প্যানেল আলোচনায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনায় প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, শিক্ষার্থীদের সাফল্য এবং পরিবর্তিত বিশ্বে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্যানেলে আরও অংশ নেন International Association of University Presidents (IAUP)-এর President-Elect এবং California State University, San Bernardino-এর President Emeritus Tomás D. Morales; জর্জিয়ার Caucasus University-এর Rector Kakha Shengelia এবং পেরুর Universidad Señor de Sipán-এর Rector Alejandro Cruzata। প্যানেলটি সঞ্চালনা করেন University of La Verne-এর President Emerita এবং International Association of University Presidents (IAUP)-এর প্রেসিডেন্ট Emerita Deborah Lieberman।
আলোচনায় ড. সবুর খানের অংশগ্রহণ বাংলাদেশের উচ্চশিক্ষা নেতৃত্বের ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতি এবং শিক্ষার্থীদের সাফল্য, উদ্যোক্তা-মানসিকতা, উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততাকে বিশ্ববিদ্যালয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখার ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অঙ্গীকারকে তুলে ধরে।
প্যানেল আলোচনায় ড. সবুর খান বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু একটি একাডেমিক ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, আত্মবিশ্বাস, উদ্যোক্তা-মানসিকতা এবং নিজেদের ও অন্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করার সক্ষমতা অর্জনও শিক্ষার্থীদের সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে তিনি এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে অর্থবহ পরিবর্তন ও প্রভাব সৃষ্টি করতে পারে।
ড. সবুর খান উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের সঙ্গেও শিক্ষার্থীদের সাফল্যের বিষয়টি যুক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিকীকরণ শুধু আনুষ্ঠানিক সমঝোতা বা প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর মাধ্যমে যৌথ প্রকল্প, উদ্যোক্তা উদ্যোগ, জ্ঞান বিনিময়, শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ এবং পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে বৈশ্বিক একাডেমিক সংযোগগুলোকে শিক্ষার্থী ও বৃহত্তর সমাজের জন্য বাস্তব ও অর্থবহ সুযোগে রূপান্তরের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
CETYS University-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আন্তর্জাতিক আয়োজনে ড. মো. সবুর খানের অংশগ্রহণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিক অঙ্গীকারকে আরও প্রতিফলিত করে।
