শিরোনাম

বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র

 বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

শেষ বত্রিশের দশম ম্যাচে বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটের মাথায় গোলের দেখা পেল যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যান তাকে বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বল বসনিয়ার দুজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত বালোগানের পায়েই এসে পড়ে।

গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার শট নিতে কোনো ভুল করেননি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো স্বাগতিকেরা। সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর মধ্যে ম্যাচের ৩১ মিনিটে বক্সের ঠিক বাইরে বাঁ দিকে দারুণ এক শটে গোল করেন বালোগুনের। তবে অফসাইডের গোলটি বাতিল করা হয়। এরপর আক্রমণের ধার মজবুত করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অবশেষে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহুর্তে দলকে এগিয়ে নেন ফোলারিন বালোগুন। এই ম্যাচের জয়ী দল আগামী ৬ জুলাই সিয়াটলে  বেলজিয়ামের মুখোমুখি হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *