কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। সুব্রত কুমার বালা বলেন, মামুনুল হক এই কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন। গতকাল…
