গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫ গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর সঙ্গে সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই…
