যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানকে ‘পরীক্ষা’ করতে চায়, তবে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর তিনি এ কথা বলেন। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে।…

আরও পড়ুন

শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, ছাড় দেবে না ইরান

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে কোনো এবং সব বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক (আমদানি কর) দিতে হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি চূড়ান্ত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী…

আরও পড়ুন

উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দাপটে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য…

আরও পড়ুন

ইরানে বিক্ষোভ দমনে নিহত অন্তত ৫৩৮, আটক ১০ হাজারের বেশি

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকারকর্মীরা। আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, গত দুই সপ্তাহে এসব বিক্ষোভে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। সংস্থাটি অতীতেও ইরানের পরিস্থিতি নিয়ে তুলনামূলক নির্ভরযোগ্য তথ্য দিয়েছে। ইরানে…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপে কড়া হুঁশিয়ারি ইরানের

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলা চালালে তার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা করলে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। রোববার যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব-নিকাশ’ না করার পরামর্শ দিয়ে এই সতর্কবার্তা দেয় ইরানি…

আরও পড়ুন

স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরান, সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

 রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি আবারও জোরালো সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান এখন স্বাধীনতার এমন এক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যা আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত। শনিবার রাতে যখন…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, যৌথ মহড়ায় চীন-রাশিয়া-ইরানের যুদ্ধজাহাজ

 শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার আন্তর্জাতিক সমুদ্র পথ ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। একটি সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়ায় অংশ নিতে একযোগ হয়েছে মিত্রদেশগুলো।  এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেল ট্যাংকার জব্দকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা…

আরও পড়ুন

শ্রীপুরে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক আটক

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক হয়। পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্রীপুরের মাওনা…

আরও পড়ুন

চাটমোহরে ডিউটিরত নার্সকে স্বামীর ছুরিকাঘাতের অভিযোগ

 শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত নার্সের গলায় বেশ কয়েকটি সেলাই দেওয়ার পর ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।  শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহত নার্স পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে…

আরও পড়ুন

লিফটে আটকা বরসহ ১০ জন, ফায়ার সার্ভিসের অভিযানে উদ্ধার

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলের ছয়জন ধারণক্ষমতাসম্পন্ন লিফটে বরসহ ১০ জন উঠে আটকা পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছে দেয়াল ভেঙে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ…

আরও পড়ুন