যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানকে ‘পরীক্ষা’ করতে চায়, তবে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর তিনি এ কথা বলেন। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে।…
