হাসারাঙ্গা নিষিদ্ধ, বাংলাদেশে খেলতে পারবেন না প্রথম দুই টি–টোয়েন্টি
শ্রীলঙ্কা-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ‘নো বল’ না দেওয়ায় খেপে গিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আম্পায়ারকে ‘অন্য কাজ’ও খুঁজতে বলেছিলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। সেই জেরেই আন্তর্জাতিক ক্রিকেটে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন হাসারাঙ্গা। যার অর্থ আগামী মাসে বাংলাদেশ সফরের প্রথম দুটি টি-টোয়েন্টিতে অধিনায়ককে পাচ্ছে না শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা অবশ্য…
