এবার মিসরে হামলার পরিকল্পনা ইসরায়েলের, দাবি রিপোর্টে
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ এবার মিসরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির রাজধানী কায়রোতে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করে এই হামলা চালানো হবে। গোপন তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ তুলে মিসর বলেছে, এ ধরনের যেকোনও হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া একাধিক উচ্চপদস্থ মিসরীয় কর্মকর্তার বক্তব্যে এই তথ্য উঠে এসেছে।…
