ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প
রবিবার, ০৭ জুন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই। চার বছর পরপর কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে সেই সোনালি ট্রফিটির দিকে। তবে অনেকেরই অজানা, বিশ্বকাপ জিতলেও কোনো দেশ স্থায়ীভাবে বর্তমান ট্রফিটি নিজেদের কাছে রাখতে পারে না। ফিফার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলকে মূল ট্রফির পরিবর্তে দেওয়া হয় সোনা-প্রলেপযুক্ত একটি নিখুঁত প্রতিরূপ, যার…
