শিরোনাম

ইরান-ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ, যা কথা হলো

 রবিবার, ০৩ মে, ২০২৬

ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও আইআরএনএ জানিয়েছে, ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোকে যুদ্ধ বন্ধে তেহরানের নেওয়া নানা কৌশলগত ও কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

এ সময় আরাগচি জোর দিয়ে বলেন, অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকা পালন করা জরুরি। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো চলমান কূটনৈতিক আলোচনা ও উদ্যোগের প্রতি প্যারিসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষের মধ্যে চলমান এই আলোচনা অচিরেই মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *