শিরোনাম

ঢামেকে কারাবন্দীর মৃত্যু

 শনিবার, ০২ মে, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ, সাজাপ্রাপ্ত কারাবন্দী (কয়েদি) মো. লাভলু মিয়া (৪২) ঢামেক হাসপাতালে মৃত্যু হয়েছে। তার বন্দী নম্বর কয়েদী নং-৬৭৩/এ। 

শনিবার সকাল ৯ টায়, কারারক্ষী রাসেলসহ কয়েকজন তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত রয়েছেন। 

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা তাৎক্ষণিক বন্দীর বিস্তারিত তথ্য জানাতে পারেনি। মৃতের বাবার নাম আব্বাস মিয়া।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *