শিরোনাম

ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা দিল আমিরাত

শনিবার, ০২ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ইরান, লেবানন এবং ইরাক ভ্রমণ থেকে বিরত থাকতে আমিরাতের নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতি নাগরিকদের যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে নাগরিকদের জন্য জারি করা নির্দেশনা ও সতর্কতা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

একই সঙ্গে ইরান, লেবানন ও ইরাকে অবস্থানরত আমিরাতের নাগরিকদের যেকোনও জরুরি সহায়তার জন্য মন্ত্রণালয়ের হটলাইন নম্বর (+৯৭১ ৮০০ ৪৪৪৪৪)-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সরকার বলছে, বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও নির্দেশনা জারি করা হতে পারে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *