নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব রায় (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ। মৃত বিপ্লব রায় সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে। তাঁর বাবা জানিয়েছেন, বিপ্লব দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।…
