শিবচরে মা-ছেলেকে হত্যা: পাঁচদিন পর নদীতে মিলল শিশুর মরদেহ
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ মাদারীপুরের শিবচরে মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এবার উদ্ধার হলো তার এক বছর বয়সি ছেলে আবিরের মরদেহ। অভিযোগ উঠেছে, মাকে হত্যার পর শিশুটিকেও হত্যা করে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার পাঁচদিন পর আজ সোমবার সকালে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন…
