শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় নজরুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় এই বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় কারখানা থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ল্যাবে ব্যবহৃত রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি স্থানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সন্ধান পায় পুলিশ। পরে সেখান থেকে এসব সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে নজরুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
