ফাইনালে উঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ
বুধবার, ০৩ জুন, ২০২৬ ফাইনালে উঠার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য একটাই- ফাইনালে জায়গা নিশ্চিত করা। গত দুটি সাফের ফাইনালে তাদের হারিয়েই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বসেছিল বাংলাদেশ। বাংলাদেশ ও নেপালের এই দ্বৈরথ নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের অন্যতম…
