সৌদি পৌঁছেছেন ৪১৬২৯ বাংলাদেশি হজযাত্রী
শনিবার, ০২ মে, ২০২৬ চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। কর্মকর্তারা আজ শনিবার (২মে) এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ১০৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর…
