শিরোনাম

এসআরবি’র অভিযানে উদ্ধার স্কুলছাত্রী, ‘প্রেমিক’ গ্রেফতার

 মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সিলেটে অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে ওই স্কুলছাত্রীর ‘প্রেমিককে’। 

মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্কুল-ছাত্রীকে উদ্ধার ও তার ‘প্রেমিককে’ গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ছাব্বির হোসেন (২৩) সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট চক (হাড়িয়ারগাঁও) এলাকার গেন্দু মিয়ার ছেলে। 

এসআরবি-৯ জানায়, গোলাপগঞ্জ উপজেলার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীর সাথে ছাব্বিরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ আগস্ট সকালে বাড়িতে খুঁজে না পেয়ে স্কুলছাত্রীর মা গোলাপগঞ্জ থানায় জিডি করেন। 

পরে ছাত্রীর মা জানতে পারেন ছাব্বির তাকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছে। এ ঘটনায় পরবর্তীতে তিনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে এসআরবি ছায়াতদন্ত শুরু করে। এর অংশ হিসেবে সোমবার রাতে স্কুলছাত্রীকে উদ্ধার ও তার ‘প্রেমিক’ ছাব্বিরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *