শিরোনাম

শ্রীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ

 শনিবার, ১১ জুলাই, ২০২৬

শ্রীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক | লাইভ নিউজ বিডি ডটকম
শ্রীপুর (গাজীপুর), ৩ জুলাই ২০২৬:

গাজীপুরের শ্রীপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে বিনামূল্যে উচ্চ ফলনশীল (High Yield) ধান বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মসূচির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শেখ শফিকুল ইসলাম। কর্মসূচিতে সভাপতিত্ব ও সার্বিক দিকনির্দেশনা দেন রোটারি ক্লাব অব ভাওয়ালের সভাপতি রো. মুহাম্মদ মনিরুজ্জামান (মনির মুন্না)।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শফিকুল ইসলাম ভূঁইয়া, ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম, প্রেসিডেন্ট (ইলেক্ট) মোঃ সানাউল্লাহ মিয়া, ডিরেক্টর (ক্লাব অ্যাডমিন) আমিরুল ইসলাম সুমন এবং ডিরেক্টর (মেম্বারশিপ) মোঃ সাইদুর রহমান। তারা কৃষকদের হাতে উচ্চ ফলনশীল ধান বীজ তুলে দেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও কৃষকবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বীজ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষকরা বিনামূল্যে উন্নতমানের ধান বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

রোটারি ক্লাব অব ভাওয়াল জানিয়েছে, সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *