রবিবার, ০৫ জুলাই, ২০২৬
রোটারি ক্লাব অব ভাওয়ালের নতুন সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সরকার রাসেল
গাজীপুর প্রতিনিধি: সামাজিক সেবামূলক আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব অব ভাওয়াল-এর ২০২৬–২০২৭ রোটারি বর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান, পিএইচএফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ নাজমুল হাসান সরকার রাসেল।
১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাইদুল ইসলাম।
নতুন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন— ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোঃ আমিরুল ইসলাম, প্রেসিডেন্ট (ইলেক্ট) মোঃ সানাউল্লাহ মিয়া, ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান ও মোহাম্মদ হাবিবুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি সিপি মোহাম্মদ ইমতিয়াজ সাজু, ক্লাব ট্রেইনার মোঃ ইকরামুল কবির, ডিরেক্টর (ক্লাব অ্যাডমিন) আমিরুল ইসলাম সুমন, ডিরেক্টর (টিআরএফ) শেখ শফিকুল ইসলাম, ডিরেক্টর (পাবলিক ইমেজ/পিআর) হাফিজুল্লাহ, ডিরেক্টর (মেম্বারশিপ) মোঃ সাইদুর রহমান, ডিরেক্টর (সার্ভিস প্রজেক্ট) তাসরিফ হাসান সুমন, এডিটর জেমাম আহমেদ এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে মোঃ জসিম উদ্দিন ও গোপাল সূত্রধর।
নবগঠিত পরিচালনা পর্ষদ আগামী এক বছর রোটারি ক্লাব অব ভাওয়ালের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। নতুন নেতৃত্ব ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনালের ২০২৬–২০২৭ বর্ষের প্রতিপাদ্য “Create Lasting Impact”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারি ক্লাব অব ভাওয়াল শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা এবং টেকসই সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
