শিরোনাম

ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

 রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৫ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, সকাল ৭টা থেকে দুপুর ১টার মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এদিন ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রবিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এর আগে শনিবার এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল (৬ জুলাই) সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *