শিরোনাম

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

বিকাল ৩টা : সাভারে Electoral Management Exercise-এ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বিকাল ৩টা ৩০ মিনিট :  সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিএনপির কর্মসূচি

সকাল ১১টা : নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

দুপুর ১২টা : গুলশান-২ নম্বরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বিকাল ৪টা : গুলশান-১-এ ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে ঢাকা-১৭ আসনের দলীয় প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *