শিরোনাম

রাজধানীতে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

 শনিবার, ০২ মে, ২০২৬

রাজধানীর মোহাম্মাদপুর রায়ের বাজার এলাকায় ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য খেয়ে সৌরভ হালদার (২৫) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। 

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃতের চাচি রঞ্জিতা মন্ডল জানান, সৌরভ বাসায় সবার অগোচরে বিষাক্ত জাতীয় কোনো দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে বমি করতে থাকেন।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, কয়েক আগে তার এক বান্ধবী ক্যানসারে মারা যান। এরপর থেকে সৌরভ একটু ডিপ্রেশনে ছিলেন। হয়তো ডিপ্রেশন থেকে এ রকম করতে পারেন।

সৌরভ ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের কৃষক অমল হালদারের ছেলে। বর্তমানে রায়েরবাজার এলাকায় তার এক বোনসহ ভাড়া বাসায় থাকতেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *