শিরোনাম

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বায়ুমান স্কোর ২০১ নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে গত কয়েকদিন ধরেই ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। আজও ১৫৮ স্কোর নিয়ে তালিকার ৯ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকে ধরা হয় ‘অস্বাস্থ্যকর’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ২০১।

বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া বায়ুমান স্কোর ১৯৪ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং একই স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৮৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং পঞ্চম স্থানে থাকা ভারতের কলকাতার বায়ুমান স্কোর ১৭৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *