শিরোনাম

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৭ জন গ্রেফতার

 বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪৪টি মামলা দায়েরের পাশাপাশি অস্ত্র, গুলি, অবিস্ফোরিত হাতবোমা, ককটেলের অংশবিশেষ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩০, লালবাগে ৪৩, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৬৪, তেজগাঁওয়ে ১০০, মিরপুরে ১১৭, গুলশানে ৪১ এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি এবং পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *