শিরোনাম

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত?

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছেই। এমন অবস্থায় ১৭৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে বায়ুমান স্কোর ১১৯ নিয়ে তালিকার ১২ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকেও ধরা হয় ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ১৭৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। 

এছাড়াও ১৬৩ স্কোর নিয়ে তালিকার ৪ নম্বরে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬০।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান।

 সূচক অনুযায়ী ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *