বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নকল ও অবৈধ পণ্য তৈরির দায়ে আতিকুর রহমান নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এবং বাঞ্ছারামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূইয়া।
অভিযানকালে নকল পণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় আতিকুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
