শিরোনাম

দেবের নতুন নায়িকা হচ্ছেন সোহিনী? টলিপাড়ায় গুঞ্জন

 শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পর্দায় নতুন জুটি বাঁধতে চলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী সোহিনী গুহ রায়? সম্প্রতি দীপাবলি উদ্‌যাপনে দেবের সঙ্গে সোহিনীর ছবি প্রকাশ্যে আসতেই এমন গুঞ্জন ছড়িয়েছে। তাহলে কি দেবের আগামী ছবি ‘টনিক ২’-তে দেখা যাবে সোহিনীকে? বিষয়টি নিয়ে এখন সরগরম টালিউড।

পুজোয় মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘দেশু ৭’। ছবির প্রচার শেষ করে মুক্তির কয়েক দিন পরই নরওয়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। সেখানকার আকাশে মেরুজ্যোতির অপরূপ দৃশ্যের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। দেশে ফিরে যোগ দেন ছবিটির বিশেষ প্রদর্শনীতে।

সেদিন নিজের আগামী কাজ নিয়েও কথা বলেন দেব। জানান, তার পরবর্তী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের পরিকল্পনা চলছে। বরাবরের মতো এবারও প্রচারে থাকবে নানা চমক। এরপরই ‘টনিক ২’ ছবির প্রস্তুতি শুরু করবেন তিনি।

এর মধ্যেই দীপাবলি উদ্‌যাপনে দেবের সঙ্গে দেখা যায় অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সোহিনী। সেই ছবি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি দেবের নতুন ছবির নায়িকা হতে চলেছেন তিনি?

সম্প্রতি ‘মৃগয়া ১.৫’ ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সোহিনী। ছবিটি ইতিমধ্যে জি ফাইভে মুক্তি পেয়েছে। এতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

অনুষ্ঠানে দেবের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন এবং নতুন ছবিতে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সোহিনী বলেন, তারা একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছেন এবং সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে তারা একসঙ্গে কোনো ছবিতে কাজ করছেন।

তবে সম্ভাবনার দরজাও বন্ধ করেননি অভিনেত্রী। সোহিনীর কথায়, একসঙ্গে কাজ হতেও পারে, আবার না-ও হতে পারে। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। তিনি জানান, দেব সবার পছন্দের তারকা, দেখা যাক কী হয়। দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে তিনি ভীষণ উচ্ছ্বসিত হবো। 

সোহিনীর এমন মন্তব্যে নতুন জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও দেব কিংবা ছবির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার ও মুক্তির কাজ শেষ করেই নতুন ছবির প্রস্তুতিতে মন দেবেন দেব। জন্মদিনের ছুটি কাটিয়ে নতুন বছরে শুরু হতে পারে ‘টনিক ২’-এর শুটিং।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *