শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলাল (৩৪), শাহাদাত হোসেন (৩৮), রানা (২৫), রুনা বেগম (৩৪), তানজিল (২২), জাকির ইকবাল, জামাল, তুষার আহম্মেদ সানি, ওয়াজদ, আশিক, আল আমিন, বেল্লাল হোসেন, শান্ত, আবু রায়হান, অবনিজামান, রাজ মিয়া, মাহবুব মিয়া, জালাল, হৃদয়, হাসান, রতিন শেখ, আক্কাছ (ওরফে আকাশ), আরিফ হোসেন, তানভীর আহমেদ, হৃদয় হোসেন, ইব্রাহীম, সজল আহম্মেদ জীবন, রোকন হোসেন, নিশাত, তাজ ইসলাম, মোহন ও মোহাম্মদ আয়াছ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
