টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য আতলেতিকো

অনলাইন ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬

টটেনহাম হটস্পারের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের ইতি টানলেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। ক্লাবকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন টটেনহামের অধিনায়ক। সবকিছু ঠিকঠাক থাকলে এবার স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমাবেন তিনি।

২০২১ সালে টটেনহামে যোগ দেওয়ার পর রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন রোমেরো। ২০২৫ সালে ক্লাবের অধিনায়কত্বও পান তিনি। টটেনহামের হয়ে ১২৪ ম্যাচে মাঠে নেমেছেন এই আর্জেন্টাইন সেন্টারব্যাক।

রোমেরোর টটেনহাম অধ্যায়ের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৪-২৫ মৌসুমে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উয়েফার সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান রোমেরো।

এদিকে রোমেরোকে দলে নিতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে টটেনহামের প্রায় ৪ কোটি ইউরোর একটি চুক্তি হয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। চুক্তিতে বিভিন্ন অ্যাড-অনও রয়েছে।

টটেনহাম ছাড়ার আগে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন রোমেরো। দীর্ঘ পাঁচ বছরের পথচলায় ক্লাব, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সবকিছু চূড়ান্ত হলে স্পেনে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনের অধীনে নতুন অধ্যায় শুরু করবেন রোমেরো। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে ঘিরে সিমিওনের আগ্রহের কথাও সাম্প্রতিক সময়ে উঠে এসেছে।

টটেনহামের জার্সিতে ইউরোপা লিগ জয়ের স্মৃতি নিয়ে রোমেরোর বিদায় যেমন আবেগের, তেমনি আতলেতিকোতে তার সম্ভাব্য যোগদানও নতুন চ্যালেঞ্জের সূচনা করতে যাচ্ছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *