অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের মাথাব্যথার কারণ হতে পারে ব্যাটিং

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বছরখানেক ধরে ব্যাটিংয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ দল। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাড়দের মধ্যে ধারাবাহিকতার অভাব। আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে টাইগাররা। সেখানেও ব্যাটিং ইউনিট যে মাথাব্যথার বড় কারণ হবে তা আগে ভাগেই অনুমান করতে পারছেন সাবেক অধিনায়ক আকরাম খান।

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘অস্ট্রেলিয়ায় ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। কিন্তু ওখানে তো ব্যাটিংটা আমাদের জন্য একটা বড় মাথাব্যথা। ধারাবাহিকতায় খুবই খারাপ। বোলিং তো আমাদের আগের চেয়ে ভালো। যেমন এক সময় আমরা ব্যাটিংয়ের ওপর নির্ভর করতাম, তেমন এখন বোলাররা অনেক ভালো করছে।’

‘অস্ট্রেলিয়া অনেক কঠিন প্রতিপক্ষ। তারপর উইকেটটাও কিন্তু আমাদের মতো না। তো কঠিন হবে। কিন্তু আপনি আগে থেকেই কখনো বলতে পারেন না, কারণ আমরা তো আগে অস্ট্রেলিয়াকে হারিয়েছি।’-যোগ করেন তিনি।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে টাইগারদের বাজে পারফরম্যান্স প্রসঙ্গে আকরাম বলেন, ‘একটা সিরিজে প্রথম ম্যাচটা হলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রথম ম্যাচে টেস্টে গিয়ে আমরা খুব বাজেভাবে হেরেছি। তখন আসলে মানসিকভাবে আমরা খুব বেশি ভেঙে পড়েছি। তার মধ্যে আবার ওয়ানডেগুলোও হারলাম। আমার মনে হয় সময়োপযোগী ক্রিকেট আমরা খেলি না, পরিস্থিতির চাহিদাটা খুব গুরুত্বপূর্ণ।’

পেসার নাহিদ রানা প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমাদের বড় সমস্যা হলো আমরা কোনো ম্যাচ হারতে চাই না। আপনার মানে এটা একটা বড় চাপ সবার জন্য। কর্মকর্তাদের বলেন বা খেলোয়াড়দের। এখন এই কারণে সব ম্যাচ যদি নাহিদ রানাকে খেলিয়ে যদি আমরা ওকে হারিয়ে ফেলি এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হবে।’

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *