আশুলিয়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ সাভারের আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস যাবৎ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪২) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। বর্তমানে তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এ ছাড়া…
