চাটমোহরে ডিউটিরত নার্সকে স্বামীর ছুরিকাঘাতের অভিযোগ
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত নার্সের গলায় বেশ কয়েকটি সেলাই দেওয়ার পর ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহত নার্স পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে…
