বড় প্রতিরক্ষা পরিকল্পনা যুক্তরাজ্যের : আসছে ১২টি অ্যাটাক সাবমেরিন
মঙ্গলবার, ০৩ জুন, ২০২৫ যুক্তরাজ্য আগামী কয়েক দশকে ১২টি আধুনিক আক্রমণ-ক্ষমতাসম্পন্ন সাবমেরিন নির্মাণ করবে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দিয়েছেন। সোমবার প্রকাশিত প্রতিরক্ষা পর্যালোচনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন এই সাবমেরিনগুলো হবে পরমাণু-চালিত তবে প্রচলিত অস্ত্রে সজ্জিত। এগুলো ধীরে ধীরে বিদ্যমান অ্যাসটিউট শ্রেণির সাতটি সাবমেরিনের স্থান নেবে। বিদ্যমান সাবমেরিনগুলো ২০৩০-এর দশকের শেষ দিকে…
