আফগানদের সহায়তায় যুক্তরাষ্ট্র অন্য দেশকেও উৎসাহিত করুক: তালেবান
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ আফগানিস্তানকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশকেও উৎসাহিত করার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। ক্ষমতাসীন দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছিল। তাদের উচিত– আফগানিস্তানকে সহায়তা করতে অন্যান্য দেশের ওপরও প্রভাব খাটানো। জবিউল্লাহ বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ও আলোচনায় আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আমাদের সঙ্গে যোগাযোগ…
