অ্যান্ডি বার্নহামই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী

শনিবার, ১১ জুলাই, ২০২৬ যুক্তরাজ্যের লেবার পার্টির পরবর্তী নেতা ও দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি বার্নহাম। দলের সিংহভাগ আইনপ্রণেতা (এমপি) তাকে কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। প্রথম দফার মনোনয়ন গণনায় ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনই বার্নহামকে সমর্থন জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর নির্বাচনে দাঁড়ানোর পথ সম্পূর্ণ বন্ধ করতে…

আরও পড়ুন

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে

রবিবার, ০৫ জুলাই, ২০২৬ রেকর্ডভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দীর্ঘস্থায়ী খরা, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। দক্ষিণ ফ্রান্সের আউদ, পিরেনে-ওরিয়ঁতাল, বুশ-দ্যু-রোন এবং আশপাশের এলাকায় একাধিক বড় অগ্নিকাণ্ড এখনো সক্রিয় রয়েছে।…

আরও পড়ুন

হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি

 বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ পারস্য উপসাগরে প্রবেশ বা বের হওয়া জাহাজ থেকে টোল আদায় এবং হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে ইরান। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও এই নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। ওদিকে, দ্বিতীয় দফার শান্তিবৈঠক কবে হবে, তা…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ যুক্তরাষ্ট্র যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করে, তবে ইরানও তাদের কথা রাখবে। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইরানকে কোনো হুমকি দেওয়া হলে তার কড়া জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘পারস্পরিক সমঝোতা একটি দ্বিমুখী…

আরও পড়ুন

রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬  ইউক্রেন জুড়ে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার দিনভর এই হামলায় অন্তত ১০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এদিন বিকাল পর্যন্ত দফায় দফায় এই হামলা চলে। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব দিকের শহর দিনিপ্রোতে একটি বড় মিসাইল হামলা হয়। সেখানকার গভর্নর…

আরও পড়ুন

চীনে ভূমিকম্প অনুভূত

 সোমবার, ২৯ জুন, ২০২৬ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৫ দশমিক ২৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় রবিবার রাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। জিএফজেডের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি…

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

শনিবার, ২৭ জুন, ২০২৬ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটির এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ধীরগতির কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই ও দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি)…

আরও পড়ুন

ইতিহাস গড়ল আইভরিকোস্ট

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইভরিকোস্ট। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। দীর্ঘদিন ধরে প্রতিভাবান ফুটবলার তৈরি করলেও এর আগে কখনো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আইভরিকোস্ট।…

আরও পড়ুন

ফিফা প্রটোকল ভেঙে চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

বুধবার, ২৪ জুন, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে ট্রফি বিতরণকে কেন্দ্র করে। ফিফার প্রচলিত নিয়ম ভেঙে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ডোনাল্ড ট্রাম্প, জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক আগেই আলোচনায় ছিল। এবারের বিশ্বকাপে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাশে রাখা হয়েছে…

আরও পড়ুন

ইরানকে তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চলার মধ্যেই ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার (২২ জুন) এ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদন দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই অনুমতির ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও…

আরও পড়ুন