আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন ওরফে শামীম। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী…
