শিরোনাম

ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও ব্যবসায়িক নিবন্ধন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

 বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল প্রচার এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ে ঠাকুরগাঁওয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাত হোসেন এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল হাসান।

কর্মশালায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের (বিএসবিআর) উদ্দেশ্য, গুরুত্ব ও ব্যবহার বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল হাসান। 

এসময় অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের প্রকৃত চিত্র তুলে ধরার গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে এসব তথ্যের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *